ছালেহা আবদুর রহমান সমাজকল্যাণ পরিষদ
Welcome to ছালেহা আবদুর রহমান সমাজকল্যাণ পরিষদ
ছালেহা আবদুর রহমান সমাজকল্যাণ পরিষদ ইহা একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, অলাভজনক, বেসরকারি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক সংস্থা। এর প্রধান কার্যক্রম: গ্রাম উন্নয়ন, গরু মুরগি, ছাগল পালন, দরিদ্র শিক্ষা, জেন্ডার সচেতনতা ইত্যাদি।
বর্তমানে নরসিংদী জেলার সদর উপজেলায় কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরবর্তীতে নিবন্ধন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বাংলাদেশের যেকোনো এলাকায় কার্যক্রম সম্প্রসারণ করা যাবে।
🌿 আমাদের মিশন
সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কৃষি ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। আমরা সমতা, আত্মনির্ভরশীলতা এবং সামাজিক অংশগ্রহণকে উৎসাহিত করে একটি অরাজনৈতিক ও অলাভজনক পরিবেশে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
🌍 আমাদের ভিশন
একটি মানবিক, শিক্ষিত ও আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা, যেখানে প্রত্যেক ব্যক্তি সমান সুযোগ পাবে এবং নিজের সামর্থ্য অনুযায়ী উন্নতি করে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখতে পারবে।
readmore